টাটাকে আমি তাড়াইনি, সিপিএম তাড়িয়ে ছিল: বিস্ফোরক দাবি মমতার

খবর লাইভ : সিঙ্গুর থেকে টাটাদের আমি তাড়াইনি, সিপিএম (CPM) তাড়িয়ে ছিল- শিলিগুড়িতে তৃণমূলের বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিস্ফোরক দাবি তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। মমতার অভিযোগ, জোর করে জমি কেড়ে নিয়েছিল তৎকালীন বাম সরকার। তাঁরা জমি ফেরত দিয়েছেন। জোর করে কেন জমি নেবে! জোর করে জমি নেওয়ার তিনি ঘোর বিরোধী বলে জানান মমতা। বলেন, বর্তমান রাজ্য সরকারে এত প্রকল্প তৈরি করছে কিন্তু কোথাও জোর করে জমি নেওয়া হচ্ছে না।

আরও পড়ুনঃ জয়ী খাড়গে, প্রায় আড়াই দশক পরে কংগ্রেসের ব্যাটন গান্ধী পরিবারের বাইরে

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, তৃণমূল শিল্পপতিদের মধ্যে কোনও ভেদাভেদ করেন না। যে কেউ এসে এখানে শিল্পস্থাপন করতে পারেন। টাটারা চলে যাওয়া বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা চালানো হচ্ছে বলে অভিযোগ। মমতা জানান, কাওয়াখালিতে শিল্প নিয়ে সমস্যা ছিল। কিন্তু তার সমাধান করে দিয়েছেন। সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। চাই ঢেলে কর্মসংস্থান- মন্তব্য মুখ্যমন্ত্রীর।

অন্ডালের পাশাপাশি বাগডোগরা বিমানবন্দরও সম্প্রসারণ করা হচ্ছে। হাসিমারা বিমান বন্দরকেও সিভিল এয়ারপোর্ট করার চেষ্টা করছেন বলে জানান মমতা। মুখ্যমন্ত্রী অভিযোগ, কেউ কেউ কর্মসংস্থান চায় না, সেকারণেই কুৎসা রটাচ্ছে।
আগামী দিনে বিশ্বের মধ্যে পর্যটনে শ্রেষ্ঠ হবে বাংলা- আশা মুখ্যমন্ত্রীর।

I didn’t drive out Tata, CPM drove out claim Mamata

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago