খবর লাইভ : চলতি টি২০ বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। মঙ্গলবার গ্রুপ বি-র ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হ্যাটট্রিক করলেন রবিচন্দ্রন অশ্বিনের শহরে জন্ম নেওয়া ইউএই-র স্পিনার কার্তিক মেইপ্পান। চেন্নাইয়ে জন্ম হওয়া ২২ বছরের মেইপ্পান ইনিংসের ১৫তম ওভারে পরপর তিন বলে আউট করেন ভানুকা রাজাপাক্ষে, ছারিত আসালাঙ্কা ও দাসুন শনকাকে। টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটি পঞ্চম হ্যাটট্রিক। এই ম্যাচে ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন মেইপ্পান।
আরও পড়ুনঃ পরে ডাকা হলে আবার আসব: সিজিও থেকে বেরিয়ে প্রতিক্রিয়া দেবরাজের
প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ১৫২ রান। নামিবিয়ার বিরুদ্ধে হারের পর আজ জিততেই হবে শ্রীলঙ্কাকে। এই গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস পাঁচ উইকেটে হারিয়েছে নামিবিয়াকে।
জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেন সংযুক্ত আরবের অনভিজ্ঞ ব্যাটাররা। মাত্র ১৭.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান তারকা স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ রান দিয়ে নেন ৩ উইকেট। দুশমন্ত চামিরা ১৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ইউএই-র মাত্র তিনজন ব্যাটার দু অঙ্কের রান করেন। ৩৬ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছিল ইউএই।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…