বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের দাবি অনায্য, জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

খবর লাইভ : সল্টলেকে জারি ১৪৪ ধারা। এই আবহে ২০১৪ সালের টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ।যদিও বিক্ষোভকারীদের দাবি মানা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হল।তাদের দাবি অনায্য বলে স্পষ্ট জানিয়ে দিলেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বসলেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি গৌতম পাল।তিনি বলেন, ২০১৪ সালের টেট উত্তীর্ণরা একটা মঞ্চ তৈরি করেছেন। একতা মঞ্চ। তাঁরা আমার কাছে দাবি সনদ পেশ করেছেন।প্রথমত, তাঁরা আমাদের অফিসে মূল গেটের সামনে বসে রয়েছেন। পুলিশের মধ্যস্থতায় তাঁদের চার জন নেতৃত্বের সঙ্গে কথা বলেছি।তাঁদের মূল দাবি, আমরা ২৯ তারিখ যে নোটিফিকেশন দিয়েছি সেটা প্রতাহার করতে হবে। ১১ হাজারের কিছু বেশি যে পদ রয়েছে, সেই বিজ্ঞাপন আমরা দিয়েছি। এই বিজ্ঞাপনের নিরিখে নিয়োগ প্রক্রিয়ায় তাঁরা অংশ নেবেন না।তাঁরা চাইছেন ২০১৪ সালে তাঁরা টেট পাশ করেছেন, দুবার ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু তাঁরা তালিকাভুক্ত হননি। তাঁরা কোনওভাবেই এই নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেবেন না।
দেখা যাচ্ছে ১৬ হাজার ৫০০ পদের প্রেক্ষিতে যাঁরা আবেদন করেছিলেন, ২৯ হাজার ৬৬৫জন, তার থেকে ১৩ হাজার ৫৬৪ জনকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে নট ইনক্লুডেড ১৬ হাজার ১০১ জন। তাঁরা প্রত্যেকেই টেট উত্তীর্ণ ও ট্রেনিং রয়েছে।
পর্ষদ সভাপতি যখন পর্ষদের অবস্থান জানাচ্ছেন তখন করুণাময়ী মোড়ে টেট-চাকরিপ্রার্থীদের অবস্থান বদলাল আমরণ অনশনে। এমনকী ধর্নায় অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন। তাদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago