খবর লাইভ : বোর্ড সচিব থাকলেন জয় শাহ। বোর্ডের নতুন কোষাধ্যক্ষ হলেন আশিস শেলার।
৩৬ তম ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন রজার বিনি। ঘোষণা আগেই হয়েছিল, মঙ্গলবার পড়ল সরকারি শিলমোহর। বিসিসিআইয়ের এর প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হল ভারতের প্রাক্তন এই বিশ্বকাপারের নাম। সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর নতুন বোর্ড সভাপতি হিসাবে অনেক আগেই রজার বিনির নাম প্রস্তাব করা হয়। মঙ্গলবার ছিল বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেই সভার পর সরকারিভাবে বোর্ড সভাপতি হিসাবে ঘোষণা করা হল রজার বিনির নাম। বোর্ড সচিব থাকলেন জয় শাহ। বোর্ডের নতুন কোষাধ্যক্ষ হলেন আশিস শেলার।
কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট বিনি মনোনয়ন জমা দিয়েছিলেন। প্রথমে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও তা খারিজ হয়ে যায়। ফলে সৌরভের জায়গায় বিনির বসা ছিল সময়ের অপেক্ষা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এবং তাঁর উত্তরসূরিকে কাজ বুঝিয়ে দিতে গতকালই মুম্বই রওনা দেন সৌরভ বোর্ডের প্রাক্তন সভাপতি।
রজার বিনি হলেন একমাত্র প্রার্থী যিনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি পদে বসলেন। ৬৭ বছরের বিনি ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এবার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…