পুলিশের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে করুণাময়ীতে আমরণ অনশনে টেট চাকরিপ্রার্থীরা

খবর লাইভ : পুলিশের অনুরোধ- হুঁশিয়ারিকে উপেক্ষা করেই সল্টলেকের করুণাময়ীতে আন্দোলনের তীব্রতা আরও বাড়াচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা৷ প্রায় চব্বিশ ঘণ্টা ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর পর আজ সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন বেশ কয়েক জন চাকরিপ্রার্থী৷

আরও পড়ুনঃ ব্যালন ডি’অর জিতলেন করিম বেঞ্জেমা

অবিলম্বে নিয়োগের দাবিতে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা সোমবার সকাল থেকে করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরের সামনের রাস্তায় অবস্থান শুরু করেন৷ বার বারই তাঁদেরকে সরে যাওয়ার জন্য অনুরোধ করে পুলিশ৷ অবস্থান না তুললে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়৷

যদিও পুলিশের এই অনুরোধ-হুঁশিয়ারিতে অবস্থান তোলেননি আন্দোলনকারীরা৷ তাঁদের অভিযোগ, ইন্টারভিউ দিয়ে প্যানেলে নাম ওঠার পরেও অনেকেই চাকরি পাননি৷

এ দিন সকাল থেকেও আন্দোলনকারীদের সরে যাওয়ার জন্য মাইকে ঘোষণা করে পুলিশ৷ ওই এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়৷ আন্দোলনকারীরা অবশ্য অবস্থান সরাননি৷ উল্টে তাঁদের মধ্যে কয়েক জন আমরণ অনশন শুরু করে রাস্তায় শুয়ে পড়েন৷ রাস্তার উপরে আমরণ অনশনের কথা লিখেও দেওয়া হয়৷ ছু়ড়ে ফেলা হয় খাবার, জলের বোতল৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago