খবর লাইভ :সাতসকালেই মহানগরের রাস্তায় ফের দুর্ঘটনা। চিংড়িঘাটা মোড়ে একটি মার্বেল বোঝাই লরি উল্টে এই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন চার জন যাত্রী। খবর পেতেই ঘটনাস্থলে বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করেন। তাঁদের SSKM হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুনঃ উপত্যকায় গ্রেনেড হামলা, প্রাণ হারালেন দুই শ্রমিক
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে মার্বেল বোঝাই ওই লরিটি বাইপাসের অভিমুখে ছুটছিল। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা চিংড়িঘাটা মোড়ে সেটি উল্টে যায়। খুলে যায় লরিটির পেছনের চাকাও। মার্বেলের স্তূপের উপর বসে থাকা চারজন চাপা পড়ে যায়। তাঁরা সকলেই জখম হয়েছেন। তবে তাদের মধ্যে দু’জন গুরুতর আহত।
এদিকে অফিস টাইমে এই দুর্ঘটনার জেরে ব্যপক যানজট তৈরি হয় চিংড়িঘাটায়। দীর্ঘক্ষণ ট্রাফিকে আটকে থাকতে হয় বাসগুলিকে। দুর্ভোগের শিকার হন নিত্যযাত্রীরা। বেলেঘাটা ট্রাফিক গার্ডের তরফে চিংড়িঘাটা মোড় থেকে দ্রুত মার্বেলের স্তূপ পরিষ্কার করে রাস্তা ফাঁকা করে দেওয়ার প্রক্রিয়া এখনও চলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…