লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে রেল, রায় বম্বে হাইকোর্টের

খবর লাইভ : অনেক সময়ই লাইন পারাপার (Rail Line Cross) করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান সাধারণ মানুষ। এই বিষয়টি নিয়েই এবার গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল বম্বে হাইকোর্ট (Bombay High Court)। সম্প্রতি একটি মামলার শুনানির (Hearing) পর উচ্চ আদালত সাফ জানিয়ে দেয়, ওভারব্রিজ (Over Bridge) বা আন্ডারপাস (Underpass) না থাকার কারণে যদি কেউ রেললাইনে হাঁটতে বাধ্য হন এবং সেই সময় যদি তাঁকে ট্রেন ধাক্কা মারে সেক্ষেত্রে ভারতীয় রেলকেই (Indian Railways) সমস্ত ক্ষতিপূরণ (Compensation) দিতে হবে।

এর আগে এই সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে রেলওয়েল ক্লেইমস ট্রাইবুনাল (Railway Claims Tribunal) জানিয়েছিল, রেললাইনে হাঁটতে থাকা ব্যক্তিকে ট্রেন ধাক্কা মারলে কোন দায় থাকবে না রেলের। পাশাপাশি রেলকে দিতে হবে না কোনও ক্ষতিপূরণও। তবে সেই নির্দেশকে এবার খারিজ করল বম্বে হাইকোর্ট। ২০১৯ সালে এক ব্যক্তি রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন। এরপর তাঁর পরিজনেরা রেল কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানায়। সেই সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতেই বম্বে হাইকোর্ট রায় দেয়, আগামী ৬ সপ্তাহের মধ্যে মৃ*তের পরিবারকে ৮ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে রেল কর্তৃপক্ষকে।

বম্বে হাইকোর্টের তরফে বিচারপতি অভয় আহুজার (Justice Abhay Ahuja) বেঞ্চ জানায়, একজন ব্যক্তি যখন গ্রাম থেকে বৈধ টিকিট (Valid Ticket) কেটে শহরে আসে চাকরির জন্য। এরপর ট্রেন থেকে নেমে ওভারব্রিজ না থাকায় রেললাইন দিয়ে বাধ্য হয়েই পারাপার করতে হয় তাঁকে। সেই সময় অন্য ট্রেনের ধাক্কায় মারা যান তিনি। এটাকে ইচ্ছাকৃত মৃ*ত্যু বা অসতর্কতা কিংবা অবহেলা বলা যায় না।

৩৫ বছর বয়সী মনোহর গজভিয়ে নামক এক ব্যক্তি নিজের অসাবধানতার কারণেই ট্রেনের ধাক্কায় মারা যান। ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের রেওরাল স্টেশনে। মনোহরের পরিবারের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের মৃত্যুর পর সেই স্টেশনে ওভারব্রিজ তৈরি হয়েছিল। এই কারণে মনোহরের মৃত্যু আদপে রেল কর্তৃপক্ষের গাফিলতি।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago