‘উপরে লিখুন শ্রীহরি, তারপর হিন্দিতে লিখুন প্রেসক্রিপশন’, চিকিৎসকদের পরামর্শ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

খবর লাইভ :মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিকিৎসকদের প্রেসক্রিপশনে (Prescription) হিন্দি ভাষা ব্যবহার করার পক্ষে জোরালো সওয়াল করেছেন।মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, “বহু পড়ুয়াই মাঝপথে মেডিক্যাল কোর্স ছেড়ে চলে যান ভাল ইংরেজি না জানার কারণে। মধ্য প্রদেশই দেশের মধ্যে প্রথম রাজ্য হতে চলেছে, যেখানে মেডিক্যাল পড়ানো হবে হিন্দিতে। ভোপালে চিকিৎসকদের এক অনুষ্ঠানে তিনি প্রশ্ন তোলেন,”ওষুধের নাম কেন হিন্দিতে লেখা যাবে না? কারও যদি ক্রোসিন প্রয়োজন হয়, তাহলে তাঁর প্রেসক্রিপশনে হিন্দিতে ক্রোসিন লিখুন।”
শিবরাজ সিং চৌহানের পরামর্শ, প্রেসক্রিপশনের উপরে আগে শ্রীহরি লিখুন। তারপর হিন্দিতে লিখুন ওষুধের নাম। এর বেশি আমার কিছু বলার নেই। এটা আমাদের করতেই হবে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) মুখ্যমন্ত্রীর যুক্তি, আজকের দিনের মানসিকতাই হল ইংরেজি ছাড়া কোনও কিছু হয় না। এটা ভুল। রাশিয়া, জাপান, জার্মানির মতো দেশগুলিতে কেউ ইংরাজি বলে না। আসলে আমাদের মানসিকতাই দাসত্ব করার। সেটা থেকে বেরতে হবে।”

রাজ্য সরকারের এই নতুন উদ্যোগ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামের অত্যন্ত গরিব মানুষও এখন মনে করেন যে ঘরবাড়ি, জমি-জমা বিক্রি করতে হলেও, নিজেদের সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলেই পড়াতে হবে। বাড়ির প্রবীণ সদস্যদেরই হিন্দি নিয়ে নিজেদের সন্তানদের মনোভাব বদলাতে হবে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago