সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ইডি: নির্মলা সীতারমন

খবর লাইভ : রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি-কে (Sitharaman on ED) ব্যবহার করে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার ৷ বিরোধী দলগুলির এই অভিযোগ খারিজ করে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)৷ তাঁর দাবি, সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED is completely independent)৷

আরও পড়ুনঃ ‘উপরে লিখুন শ্রীহরি, তারপর হিন্দিতে লিখুন প্রেসক্রিপশন’, চিকিৎসকদের পরামর্শ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

শনিবার ওয়াশিংটন সফর শেষে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (IMF) ও বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠকে যোগ দিয়েছিলেন নির্মলা সীতারমন ৷ তার পরেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, আয়কর দফতর ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের থেকে কর্পোরেট সেক্টর ও নাগরিক সমাজের ভয় পাওয়ার কিছু নেই ৷ তিনি বলেন, “ইডি সম্পূর্ণ স্বাধীন ভাবে কাজ করে ৷ এই সংস্থা পূর্ব নির্ধারিত অপরাধকে অনুসরণ করে ৷ প্রথম যে অপরাধ ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI) বা অন্য কোনও সংস্থা তদন্ত করছে, সে সব ক্ষেত্রে দেখা যায় ইডি তার পরবর্তী সময়ে সামনে আসছে ৷” বেসরকারি পুঁজি এবং নাগরিক সমাজে এই জাতীয় প্রতিষ্ঠানগুলিকে কোনও খারাপ অভিপ্রায়ে ব্যবহার করার আশংকা নেই বলে দাবি করেন তিনি ৷

এই প্রতিষ্ঠানগুলিকে বেসরকারি পুঁজির ক্ষেত্রে এবং নাগরিক সমাজে নিজেদের প্রয়োজনে ব্যবহার করা হয় বলে একটা ধারণা রয়েছে বিভিন্ন মহলে । ইডিতে দোষী সাব্যস্ত হওয়ার হার খুবই কম । তবুও একটি ধারণা রয়েছে যে ইডি-র তদন্ত প্রক্রিয়া নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলির জন্য অত্যন্ত কঠিন হয়ে উঠেছে । ইডি ও আইটি-র ভূমিকা সম্পর্কে আপনি কি আশ্বস্ত করতে পারেন ? ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এ কথা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, যথাযথ তথ্য ও প্রমাণ পাওয়ার পরই নিজেদের কাজ এগিয়ে নিয়ে যায় ইডি ৷ ইডি যদি কোনও ঘটনার তদন্ত শুরু করে, তাহলে বুঝতে হবে অবশ্যই সে ক্ষেত্রে প্রাথমিক কোনও তথ্য বা প্রমাণ তাঁদের হাতে এসেছে ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago