পুরুলিয়ায় মহিষের লড়াই দেখতে গিয়ে মৃত ১

খবর লাইভ : মহিষের লড়াই দেখতে গিয়ে প্রথমে গুঁতো এবং পরে তাড়া খেয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃতের নাম রথু বাউরি (52)৷ ঘটনাস্থল পুরুলিয়ার পাড়া থানা এলাকায় হাতিমারার মাঠে(Purulia News)৷ প্রধানত কুড়মি সম্প্রদায়ের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই (Kara Fight)। দুই মহিষের এই উদ্দাম লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । এই লড়াই দেখতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি প্রশাসনের ৷

আরও পড়ুনঃ নামিবিয়ার কাছে ৫৫ রানে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা

রবিবার এই লড়াই দেখতে ভিড় জমান প্রায় চার পাঁচ হাজার মানুষ । কাড়া লড়াই শেষের সময় পরাজিত মহিষটি যখন জয়ী মহিষের ভয়ে প্রাণপণে পালাচ্ছে তখন তার গুঁতোয় ও ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন পাড়া থানার নডিহা এলাকার বাসিন্দা রথু বাউরি । এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখানে থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷
বার বার দুর্ঘটনা ঘটলেও কার্যত প্রশাসনের অনুমতি না নিয়ে যে ভাবে এই লড়াই চলছে তা অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই । এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগণ বলেন, “নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।”জানা গিয়েছে, একসময় জেলার কিছু থানা এই লড়াই বন্ধ করতে উদ্যোগী হতেই তার বিরোধিতা করে আসরে নামে কুড়মি সমাজ ও মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি । তারা থানায় স্মারকলিপি দেয় যে, কাড়া লড়াই মানভূম তথা পুরুলিয়ার ঐতিহ্য তাই এটি কোনওমতে বন্ধ করা চলবে না ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago