জনপ্রিয় টেলি অভিনেত্রীর রহস্য মৃত্যু

খবর লাইভ : ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’ খ্যাত টেলি অভিনেত্রী বৈশালী টক্করের রহস্যমৃত্যু। রবিবার ইন্দোরে অভিনেত্রীর বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। পাশাপাশি একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। তিনি আত্মহত্যা করেছেন বলেই অনুমান পুলিশের।

‘সসুরাল সিমর কা’ ধারাবাহিকে কাজ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন বৈশালী। হিন্দি টেলিভিশনে পরিচিত মুখ ছিলেন তিনি। এ ছাড়াও একাধিক ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গত এক বছর ধরে ইন্দোরে নিজের বাড়িতেই থাকছিলেন তিনি। এরপর আচমকাই এমন ঘটনা। সাফল্যের শীর্ষে থাকা অভিনেত্রী কেন এমন করলেন, তার তদন্ত শুরু করেছে ইন্দোরের তেজাজি নগর থানার পুলিশ।
২০১৫ সালে ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হে’ ধারাবাহিকের হাত ধরে টেলি দুনিয়ায় পা রাখেন বৈশালী। সেখানে তাঁর চরিত্রের নাম ছিল ‘সঞ্জনা’। ২০১৬ পর্যন্ত সেখানে অভিনয় করেন তিনি। এর পর একে একে ‘ইয়ে হ্যায় আশিকি’, ‘বিষ ইয়া অমৃত’, ‘সসুরাল সিমর কা’-র মতো ধারাবাহিকে দেখা গিয়েছিল তাঁকে। বৈশালীকে শেষ বার দেখা যায় ‘রক্ষাবন্ধন’ নামক টিভি শো-তে।

আরও পড়ুনঃ লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে রেল, রায় বম্বে হাইকোর্টের
২০২১ সালের এপ্রিল মাসে সংবাদমাধ্যমে নিজের এনগেজমেন্টের কথা জানিয়েছিলেন বৈশালী। কেনিয়া নিবাসী ডেন্টাল সার্জেন অভিনন্দন সিংয়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল টেলি অভিনেত্রীর। কিন্তু, ঠিক এক মাসের মধ্যেই বিয়ে ভেঙে যায় বৈশালী এবং অভিনন্দনের।সেই সময় নিজের ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিটও করে দেন বৈশালী।এরপর জানান, অভিনন্দনকে তিনি বিয়ে করছেন না।
তবে তিনি আত্মহত্যা করেছেন না খুন , তা এখনও স্পষ্ট নয়। সুইসাইড নোটেই বা কী লেখা আছে, তা এখনও প্রকাশ্যে আসেনি। গোটা ঘটনায় শোকস্তব্ধ মুম্বইয়ের টেলিদুলিয়া।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago