খবর লাইভ : বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছেন এক পাচারকারী। পাশাপাশি গরুটির গায়েও একটি গুলি লাগলে সেখানেই লুটিয়ে পড়ে। মারা যাওয়া ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে শিলিগুড়ির মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসি দেওয়া ব্লকের চটহাট অঞ্চলের মুড়ি খাওয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ এবার পরোটাতেও ১৮ শতাংশ জিএসটি
বৃহস্পতিবার রাতে ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে এক গরু পাচারকারীর মৃত্যু হয়। তবে অন্ধকারে গুলি লেগে একটি গরু মারা যায়। গুরুতর জখম হয়েছে আরও একটি গরু।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তারা। এ ছাড়া ঘটনাস্থলে যান ফাঁসিদেওয়া থানার পুলিশ। উত্তেজনা প্রশমন করতে এখন গোটা গ্রাম ঘিরে রেখেছে বিএসএফ ও পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, তিনটি গরু নিয়ে ওই যুবক ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেন। সে সময় প্রহরারত বিএসএফ জওয়ান পরপর গুলি ছোড়েন। মৃত্যু হয় তার। মরদেহের পাশ থেকে একটি ওয়ানশাটার বন্দুকও উদ্ধার হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য সামসুল হক বলেন, ‘আমাদের ওই গ্রামে ঢুকতে দিচ্ছে না। মনে হয়, মুড়িখাওয়া গ্রামের বা আশপাশের এলাকার ছেলে। তবে রাতে গোলাগুলির শব্দে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…