কালো মেঘে মুখ ঢাকল আকাশ, তিন জেলায় হলুদ সতর্কতা

খবর লাইভ : শুক্রবার সকাল থেকেই আকাশের মুখ ভার। বেলা বাড়তি তুমুল বৃষ্টি (Rain) ভিজল মহানগরী (Kolkata)। কলকাতা সংলগ্ন বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির (Rain) জেরে কার্যত বিপাকে পড়েন সাধারণ মানুষ এবং নিত্য যাত্রীরা। কলকাতা, উত্তর ২৪ পরগনা (North 24 parganas) এবং দক্ষিণ ২৪ পরগনায় (South 24 Parganas)আগামী তিনদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), সঙ্গে জারি হলুদ সর্তকতা (Yellow alert)।

আরও পড়ুনঃ এবার পরোটাতেও ১৮ শতাংশ জিএসটি

সিত্রাংয়ের দাপট আদৌ শুরু হবে কিনা তা এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কলকাতার আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার বেলা বাড়তেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় মুষলধারায় বৃষ্টি। বেশ কিছু জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। দক্ষিণবঙ্গে আগামী তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়-ও ভারী বৃষ্টি হবে। তবে চিন্তা বাড়াচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি। আজও সারাদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago