এবার পরোটাতেও ১৮ শতাংশ জিএসটি

খবর লাইভ : সাধারণ মুড়িতেও সম্প্রতি জিএসটি(GST) বসিয়েছে মোদি সরকার। সেই অংকে এবার আরো এককদম এগিয়ে পরোটাতে জিএসটি বসালো বিজেপি শাসিত গুজরাট সরকার(Gujarat Govt)। গুজরাটে এখন থেকে ‘রেডি টু ইট’ বা ‘ফ্রোজেন’ পরোটা খেতে হলেও দিতে হবে ১৮ শতাংশ হারে জিএসটি। গুজরাটের অ্যাপিলেট অথরিটি অফ অ্যাডভান্স রুলিং (AAAR) সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে।

এ প্রসঙ্গে গুজরাট সরকারের যুক্তি পরোটা সাধারণ রুটির পর্যায়ে পড়ে না। যেহেতু পরোটা ঘি ও মাখন দিয়ে তৈরি তাই এটা বিলাসিতার পর্যায়ে পড়ে। যার ফলেই ‘রেডি টু ইট’ (Ready to Eat) পরোটার ক্ষেত্রে ১৮ শতাংশ জিএসটি ধার্য করা হচ্ছে। এদিকে একই অংকে আগেই ‘রেডি টু ইট রুটি’র ওপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে গুজরাটে। তবে গুজরাট সরকারের এভাবে পরোটার উপর জিএসটি ধার্য করার ঘটনায় রীতিমত ক্ষুব্ধ বিরোধী রাজনৈতিক দলগুলি।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য, বিজেপি সরকার যে হারে জিএসটি বসাচ্ছে, সেই হারে ইংরেজরাও খাদ্যবস্তুর উপর কর বসাত না। কেজরিওয়ালের (Arvind Kejriwal) অভিযোগ, আজকের দিনে মুদ্রাস্ফীতির যা পরিস্থিতি তার পুরোটাই সরকারের ভুল নীতি এবং বাড়তি জিএসটি বসানোর জন্য। বস্তুত গুজরাটের এই সিদ্ধান্তের ফলে অনেক সাধারণ মানুষই সমস্যায় পড়বেন। যা দেখে সরব হয়েছে কংগ্রেসও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago