মানিকের ইডি গ্রেফতারি নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

খবর লাইভ : ইডি গ্রেফতারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েও স্বস্তি পেলেন না মানিক ভট্টাচার্য৷ টেট দুর্নীতি মামলায় গতকালই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিককে গ্রেফতার করে ইডি৷ আদালতে পেশ করা হলে মানিকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডি তাঁকে গ্রেফতার করেছে, এই অভিযোগ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্যের আইনজীবী৷ যদিও এ দিন সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এখনই এ বিষয়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত৷ ফলে আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে৷ আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে৷
সুপ্রিম কোর্টে করা আবেদনে মানিক ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলকে যেভাবে ইডি গ্রেফতার করেছে তা অবৈধ৷ মানিকের হাই ডায়াবেটিস রয়েছে এবং সম্প্রতি তাঁর করোনারি বাইপাস হয়েছে, এমন যুক্তি দেখিয়েও মানিকের মুক্তি চেয়ে আবেদন জানানো হয়৷ মানিককে স্বাস্থ্য পরীক্ষা করানোরও সুযোগ দেওয়া হয়নি বলে সুপ্রিম কোর্টে করা আবেদনে দাবি করা হয়৷ ১০ এবং ১১ অক্টোবর মানিককে ২৪ ঘণ্টা জেরা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে ওই আবেদনে৷
গত মাসের শেষ দিকে কলকাতা হাইকোর্ট সময় বেঁধে দিয়ে মানিককে সিবিআই-এর সামনে হাজিরার নির্দেশ দেয়৷ প্রয়োজনে মানিককে সিবিআই হেফাজতে নিতে পারবে বলেও নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷
সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান মানিক ভট্টাচার্য৷ শীর্ষ আদালত তাঁকে স্বস্তি দিয়ে জানায়, আপাতত মানিকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে পারবে না সিবিআই৷ এই নির্দেশের উল্লেখ করে এ দিন মানিকের আইনজীবীর পক্ষ থেকে আবেদনে জানানো হয়, সুপ্রিম কোর্টের দেওয়া রক্ষাকবচকে উপেক্ষা করে ঘুরপথে মানিককে একই মামলায় গ্রেফতার করেছে ইডি৷ যদিও তার পরেও মানিকের গ্রেফতারি নিয়ে হস্তক্ষেপ করতে চায়নি শীর্ষ আদালত৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago