তাপস-বাণের পরেও কেন নীরব পোড়খাওয়া প্রবীণ সুদীপ !

খবর লাইভ :দলের বিধায়ক তথা গুরুত্বপূর্ণ নেতা তাপস রায়ের প্রকাশ্য আক্রমণের পর এক দিন কেটে গেলেও এখনও নীরবই রয়েছেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি ওই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন কি না বা কোনও অভিযোগ জানিয়েছেন কি না, তা স্পষ্ট নয়। এ-ও স্পষ্ট নয় যে, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিষয়টিকে কী ভাবে দেখছেন। মঙ্গলবার ওই ঘটনা ঘটার পর বুধবার সকাল পর্যন্ত এ বিষয়ে কোনও অবস্থান জানাননি তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
জল্পনা শুরু হয়েছে এই মর্মে যে, এই মৌনতা তিনি শীর্ষ নেতৃত্বের কথাতেই অবলম্বন করেছেন কি না। দলের এক নেতার কথায়, ‘‘হয়তো সুদীপ’দা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করে সবটা জানিয়েছেন। এখন তিনি অপেক্ষা করছেন দল এ নিয়ে কিছু বলে কি না দেখার জন্য। আমরাও সে দিকেই তাকিয়ে আছি।’’ অন্য দিকে, তাপস-ঘনিষ্ঠ শিবিরের দাবি, উত্তর কলকাতার রাজনীতিতে সুদীপ-বিরোধী নেতা-কর্মীরা এ বিষয়ে বরাহনগরের বিধায়ককে ‘বাহবা’ দিয়েছেন। যদিও প্রকাশ্যে কেউই এ নিয়ে কোনও মন্তব্য করেননি।তৃণমূল বিধায়ক তাপস বুধবার সকালে জানিয়েছেন, ওই বিষয়ে এখনও দলের কোনও নেতা তাঁর সঙ্গে কোনও কথা বলেননি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago