খবর লাইভ :নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তি। বুধবার সকালে ফের বীরভূমের শিবশম্ভু রাইস মিলে হানা দিলেন সিবিআই আধিকারিকরা।জানা গিয়েছে, রাইস মিলটির ম্যানেজারকে সমস্ত নথি নিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে।
অন্যদিকে, বীরভূমে সিবিআই-এর ক্যাম্পে পৌঁছেছেন নানুরের সাব রেজিস্ট্রি অফিসের এক আধিকারিক। জানা গিয়েছে, তাঁকে নানুর এলাকার বেশ কিছু জমির নথি নিয়ে আসতে বলা হয়েছে। অনুব্রতের মেয়ে ও তাঁর আত্মীয়দের নামে থাকা সম্পত্তির হদিশ পেতেই এই তলব বলে মনে করা হচ্ছে। এমনকি অনুব্রতের ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকেও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ ‘শান্তিময়ী রাইস মিল’ এবং ‘সাঙরা রাইসমিল’ নামে দুটি রাইসমিলের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই।
এদিকে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার কোম্পানিকেও সিবিআই তরফে নোটিস দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…