একই দিনে বিজয়া সম্মিলনী মমতা-শুভেন্দুর !

খবর লাইভ : নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার ওই সম্মিলনীর আয়োজন করা হয়েছে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। ঘটনাচক্রে, ওই একই দিনে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের বিজয়া সম্মিলনীর আয়োজন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভার অন্তর্গত ‘উত্তীর্ণ’ মুক্তমঞ্চে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে।আলিপুর এলাকায় ‘উত্তীর্ণ’মুক্তমঞ্চটি তৈরি হয়েছে মমতা ক্ষমতায় আসার পরে। সেই মঞ্চে ভবানীপুর বিধানসভা তৃণমূলের তরফে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হবে।
বিজেপি পরিষদীয় দল সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল ৩টেয় বিধানসভার নৌশার আলি কক্ষে বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়েছে। ওইদিন বিজেপির ৭০ জন বিধায়ককে নৌশার আলি কক্ষে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বিরোধী দলনেতার দফতরের তরফে। শুভেন্দুর ডাক পেয়ে উত্তরবঙ্গের বিধায়কদের অনেকেই মঙ্গলবার রাতেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপি পরিষদীয় দলের এক সদস্য।

শহরের দু’প্রান্তে একই দিনে মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতার বিজয়া সম্মিলনী আয়োজনের এমন ঘটনা আগে কখনও হয়ছে বলে মনে করতে পারছেন কেউই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago