ফের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

খবর লাইভ : উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। রবিবার দিনের শুরুতে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে প্রতিবেশী দেশগুলি থেকে জানা গিয়েছে। সাম্প্রতিক সময়ের মধ্যে এটি উত্তর কোরিয়ার সপ্তম দফা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

জাপানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী তোশিরো ইনো বলেছেন, দুটি ক্ষেপণাস্ত্রই ১০০ কিলোমিটার উচ্চতায় ওঠে এবং ৩৫০ কিলোমিটার দূরে গিয়ে পড়ে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় স্থানীয় সময় রাত ১টা ৪৭ মিনিটে। ছয় মিনিট পর দ্বিতীয়টি।

তোশিরো ইনো বলেন, ক্ষেপণাস্ত্র দুটি সাগরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাইরে গিয়ে পড়ে। কোন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। সাবমেরিন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল কি না, সেটাও দেখা হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বিষয়টি নিয়ে মিত্র ও অংশীদারদের সঙ্গে একান্তভাবে আলাপ চালিয়ে যাচ্ছে তারা। এতে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ‘অস্থিতিশীল প্রভাবের’ বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুনঃ একনাগাড়ে বৃষ্টিতে জলমগ্ন বাণিজ্যনগরী, নাজেহাল মানুষ
এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের মূল্যায়ন, সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা মার্কিন সেনা ও যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য কোনও ঝুঁকি তৈরি করেনি।

হাওয়াইভিত্তিক মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ কোরিয়া ও জাপানের প্রতিরক্ষার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকার থেকে তারা পিছু হঠছে না।
এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ‘মারাত্মক উসকানি’, যা শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করছে। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় মুনচেন এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে।

সিউল বলছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বাড়িয়ে দেওয়াটা ইঙ্গিত করে, ২০১৭ সালের পর দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ফের শুরু করার আগের যে কোনও সময়ের চেয়ে কাছাকাছি। পর্যবেক্ষণ করে কয়েক মাস ধরে সেই প্রস্তুতিও লক্ষ্য করা গেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago