প্রয়াত বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদব

খবর লাইভ :৮৩ বছর বয়েসেই চলে গেলে গেলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়েম সিং যাদব। সোমবার সকালে গুরুগ্রামের হাসপাতালে মৃত্যু হয় তাঁর। উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত ছিলেন তিনি। বর্ষীয়ান নেতার মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।
বিগত ২ বছর থেকেই শারীরিক নানান সমস্যায় ভুগছিলেন তিনি। গত ২ অক্টোবর অসুস্থতা বাড়ায় তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সন্ধ্যায় তাঁকে আইসিইউতে পাঠানো হয়। খবর পেয়েই স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে আসেন ছেলে অখিলেশ।সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডলে জানানো হয়, ‘নেতাজি’র অবস্থা স্থিতিশীল।কিন্তু গত সোমবার থেকে মুলায়েমের শারীরিক অবস্থার অবনতি হয়।বৃহস্পতিবার হাসপাতালের তরফে জানানো হয়, তাঁর অবস্থা সঙ্কটজনক। এরপর আর অবস্থার উন্নতি হয়নি। সোমবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মুলায়েম সিং যাদব। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথম বার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত যাদব নেতা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago