খবর লাইভ : আজ কোজাগরী লক্ষ্মীপুজো।তাই ধনদেবীর আরাধনায় চলছে তোরজোর। আশ্বিন মাসের (শেষ পূর্ণিমা তিথিতে কোজাগরী লক্ষ্মীর (Kojagari Laxmi Puja) আরাধনা হয়। বাঙালির ঘরে ঘরে এ এক চিরন্তন প্রার্থনা। এদিন প্রতিটি বাঙালি ঘরেই দেবী লক্ষ্মী আরাধ্যা হয়ে থাকেন।‘কোজাগরী’ (Kojagori) কথাটির অর্থ ‘কে জেগে আছো?’ হিন্দু পুরাণ মতে, আশ্বিনের এই পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এই রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন, তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী (Devi Lakshmi)।
আরও পড়ুনঃ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতের
হিন্দুমতে, এদিন রাত জেগে ঘর আলো করে যে বসে থাকেন, তার ঘরেই লক্ষ্মীর প্রবেশ ঘটে। এদিন ভক্তদের আশীর্বাদ দান করতেই মর্তে নেমে আসেন দেবী লক্ষ্মী। এই তিথিতে যাঁরা রাত জেগে দেবীর আরাধনা করেন, অপেক্ষায় থাকেন, দেবী তাকে বিশেষ কৃপা করেন। এদিন সকলেই নিজের সাধ্য মত লক্ষ্মীপুজো করে থাকেন। এই বিশেষ তিথিতে লক্ষ্মী পুজো ছাড়াও সত্যনারায়ণেরও পুজো করা হয়। কোথাও পটে আবার কোথাও ঘটে কিংবা মূর্তি পুজো করা হয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…