রেড রোডের কার্নিভালে কাঁসর বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

খবর লাইভ : এবারের দুর্গাপুজোতে এছাড়া উপরি পাওনা হিসেবে ছিল ইউনেস্কোর দুর্গাপুজোকে হেরিটেজ স্বীকৃতি । সবমিলিয়ে রীতিমতো জমজমাট ব্যাপার ছিল । মাঝে যদিও করোনার জন্য দু বছরের বিরতি আসে পুজো কার্নিভালে। কিন্তু এই বছর ফের আরও কয়েকগুণ বেশি আকর্ষণীয় করে রেড রোডে (Red Road) অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুজোর কার্নিভাল।

আরও পড়ুনঃ আজ শুক্লা চতুর্দশীতে ‌ তারা মায়ের আবির্ভাব দিবস, দর্শনার্থীদের ভিড় তারাপীঠে

শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হয় অনুষ্ঠান । নাচে-গানে সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ এই কার্নিভাল (Carnival) । আর সেই কার্নিভালের মূলমঞ্চ থেকে রাস্তায় নেমে কাঁসর বাজাতে দেখা গেল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ।

এদিন ভবানীপুর মুক্তদল মূল মঞ্চের সামনে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল মঞ্চ থেকে বাইরে নেমে আসেন। আর তারপর তাদের কাছ থেকেই কাঁসর নিয়ে সেটি বাজাতে দেখা যায় তাকে। তাঁর সঙ্গে রাস্তায় নেমে আসেন একাধিক অভিনেতা-অভিনেত্রীরাও। বেশ হালকা মেজাজেই এদিন কার্নিভালে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তাঁর সঙ্গ দেন টলিউডের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ,ভাস্কর চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি, জুন মালিয়া, অঙ্কুশ হাজরা সহ টেলিপাড়ার বহু অভিনেতা- অভিনেত্রীরা।

অতিথি হিসেবে কার্নিভালে উপস্থিত রয়েছেন ইউনেস্কোর প্রতিনিধিরাও । এছাড়াও সেখানে উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের , মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী সহ আরও বহু পদাধিকারী ব্যক্তিত্বদের। মুখ্যমন্ত্রীকে এদিন মূল মঞ্চ থেকেই কার্নিভালে আসা বাচ্চাদের হাতে চকলেট তুলে দিতে দেখা যায়। এইবারের কার্নিভাল অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা আলাদা। কারণ এবারে কার্নিভালে অংশ নিয়েছে ৯৫ টি পুজো। প্রত্যেকটি পুজোই নিজেদের কিছু না কিছু অনুষ্ঠান পরিবেশন করছে মূল মঞ্চের সামনে । এছাড়াও বেশ কয়েকটি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রীর লেখা এবং সুর দেওয়া গানে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। সব মিলিয়ে রেড রোড এখন উৎসব সরণি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago