খবর লাইভ : গত ম্যাচে পাকিস্তানের ( Pakistan) কাছে হারের পর এশিয়া কাপে (Asia Cup) আবারও জয়ের রাস্তায় ফিরল ভারতীয় দল (India Team)। শনিবার এশিয়া কাপে আয়োজক দেশ বাংলাদেশকে (Bangladesh) ৫৯ রানে হারাল স্মৃতি মান্ধনার দল। ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং এবং বোলিং শেফালি ভর্মা। ম্যাচের সেরাও তিনি।
ম্যাচ এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে টিম ইন্ডিয়া। ওপেনার শেফালি ভর্মা ৪৪ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলেন। এরপর ফর্মে থাকা জেমাইমা রডরিগেজ অপরাজিত ৩৫ রানে। অধিনায়িকা স্মৃতি মান্ধানা করেন ৪৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন নিগার সুলতানা। ভারতের হয়ে ব্যাটিংয়ে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও দুই উইকেট তোলেন শেফালি ভর্মা। দীপ্তি শর্মাও নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন রেনুকা সিং স্নেহ রানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…