বিহারে মানুষ খেকো বাঘের থাবায় মৃত ৭, দেখামাত্রই গুলির নির্দেশ প্রশাসনের

খবর লাইভ : মাসখানেক ধরে একটি মানুষ খেকো বাঘের আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীদের। মানুষ খেকো বাঘটির উৎপাতে অতিষ্ঠ বিহারের চিউথান ও গোবর্ধন জঙ্গল এলাকার বাসিন্দারা। প্রায় ২৫ দিন ধরে এলাকায় ত্রাসের সঞ্চার করেছে বাঘটি।

তার হিংস্র থাবায় এখনও পর্যন্ত ৭জনের প্রাণ গিয়েছে। ১২ বছরের নাবালিকাকেও হত্যা করেছে বাঘটি।বনদফতরও বাগে আনতে পারছে না বাঘটিকে। অগত্যা বিহার সরকারের তরফে বাঘটিকে দেখামাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। আর যাতে কোনও প্রাণ না যায়, তার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন ও বন দফতরের আধিকারিকরা।

বিহার বন দফতরের তরফে জানানো হয়েছে, গত সেপ্টেম্বর মাসের ১২ তারিখ থেকে ওই বাঘটিকে দেখা গিয়েছে। বয়স আনুমানিক সাড়ে তিন বছর। গত শুক্রবার গোবর্ধন জঙ্গলের কাছেই আখ ক্ষেতে গিয়েছিলেন বছর ৩৫ বছরের সঞ্জয় মাহাতো। সেখানেই তাঁর উপর অতর্কিতে হামলা চালায় বাঘটি। যার ফলে মৃত্যু হয় সঞ্জয়ের।

মানুষ খেকোকে নিয়ে এলাকাবাসীদের আতঙ্ক এতটাই বেড়ে গিয়েছে তারা বারবার বন দফতরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। প্রশাসনের অনুমতি মতে জঙ্গলের আশেপাশে মোতায়েন করা হয়েছে র্শাপশ্যুটারকে। রয়েছে বন দফতরের আধিকারিক ও পুলিশ কর্তারাও।

বাঘটিকে কবজায় আনতে গঠন করা হয়েছে বনকর্মীদের একটি বিশেষ দল। সেই দলে আছেন নিশানায় দক্ষ শিকারি, পশু বিশেষজ্ঞরা। তাঁরা গত ৬ দিন ধরে বাঘের সন্ধান করছেন। কিন্তু প্রতি বারই বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে সে।

বাঘটিকে কবজায় আনতে গঠন করা হয়েছে বনকর্মীদের একটি বিশেষ দল। সেই দলে আছেন নিশানায় দক্ষ শিকারি, পশু বিশেষজ্ঞরা। তাঁরা গত ৬ দিন ধরে বাঘের সন্ধান করছেন। কিন্তু প্রতি বারই বনকর্মীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাচ্ছে সে।
এক বন আধিকারিক জানিয়েছেন, বাঘটির বয়স সাড়ে তিন বছর। গত ১২ সেপ্টেম্বর থেকে হত্যালীলা চালিয়ে যাচ্ছে বাঘটি। বিহার সরকার মানুষখেকোকে দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে।

গত শুক্রবার, রামনগর থানার দামরো গোবর্ধন গ্রামের আখ খেত থেকে পঁয়ত্রিশ বছরের সঞ্জয় মাহাতোকে টেনে নিয়ে যায় বাঘটি। গলায় আঁচড়ের দাগ এবং ঘাড় ভাঙা অবস্থায় সঞ্জয়কে পাওয়া যায় বেশ কিছুটা দূরে।

এই ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের মধ্যে। বাঘ মারতে তাঁরা আন্দোলনে নামেন। বন দফতরের বিরোধিতা করে পথ অবরোধ করেন।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago