রেড রোডের  বিসর্জনের কার্নিভাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

খবর লাইভ : আজ রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja 2022) কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবারের কার্নিভালের বাড়তি গুরুত্ব। কার্নিভালে অংশ নেবে ১০২টি পুজো কমিটি। চূড়ান্ত প্রস্তুতি শেষ। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবছর ফের রেড রোডে দেখা যাবে কার্নিভাল (Carnival)। পাশাপাশি, দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে বসবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। পাশের মঞ্চটিতে রাজ্যপাল ও হাইকোর্টের বিচারপতিরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা।

আরও পড়ুনঃ গরুপাচার কাণ্ডে অনুব্রতর নামে ৩৫ পাতার চার্জশিট দিল সিবিআই

সূচি অনুযায়ী, আজ বিকেল চারটেয় শুরু হবে কার্নিভাল।
• পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে এবারের কার্নিভাল।
• উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও আজ অনুষ্ঠানে অংশ নেবেন না।
• বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত দুর্গাপুজোগুলি ছাড়াও আরও বেশ কিছু পুজো কমিটি এই কার্নিভালে থাকছে।
• এখনও পর্যন্ত ১০২টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
• প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করবে।

• কার্নিভালে পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না।
• কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে। যারা বেশি ট্রেলার আনছেন তাদের প্রশাসনের অনুমতি নিতে হয়েছে।
• কোনওরকম বাজি ফাটানো যাবে না।
এক নজরে দেখে নিন
কোন পথে যাবে কার্নিভালের ট্যাবলো-

• ১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে।
• ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে।

শুক্রবার, দফায় দফায় পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রেড রোড পরিদর্শন করেন।

Preparations are in full swing for the carnival on the Red Road

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago