খবর লাইভ : রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ছ’মাসেরও বেশি। প্রথম দিকে রুশ ফৌজ সাফল্য পেলেও সময় যত এগিয়েছে পাল্লা দিয়ে লড়াইয়ে ফিরেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইতিমধ্যে খারকভ অঞ্চলের প্রায় গোটাটাই ফের দখল করে নিয়েছে তারা। বিশেষজ্ঞদের মত, পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সেই আশঙ্কা আরও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও মনে করেন রাশিয়া পারমাণবিক হামলা চলতে পারে।
আরও পড়ুনঃ উত্তরকাশীতে মৃতের সংখ্যা বেড়ে ২৬, খারাপ আবহাওয়ায় ব্যহত উদ্ধারকাজ
নিজের দল ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার বাইডেন বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে পরমাণু হামলার কথা বলেন, সেটা মোটেই মজা নয়। কেনেডির সময়কার ১৯৬২-র কিউবার মিসাইল সংকটের পর এই ধরনের শুভ-অশুভর মধ্যে লড়াইয়ের ঘটনা আর ঘটেনি।”
প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনে ছোট আকারের পরমাণু হামলা চালাতে পারে মস্কো। যদিও এই ধরনের হামলার জের সুদূর প্রসারী হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বাইডেন বলেন, “পুতিনের বাহিনী ইউক্রেনে একেবারেই সাফল্য পাচ্ছে না। সেই কারণেই বারবার পরমাণু বা রাসায়নিক হামলার কথা বলছেন তিনি। আর এটা মোটেই মজার ছলে বলা হচ্ছে না।”
পুতিনকে ‘খুব ভাল করে চেনেন’ বলে দাবি করেন তিনি। বাইডেনের কথায়, “আমি দেখতে চাই কোথায় পুতিন থামছেন। কীভাবে সমাধান সূত্রে বের করবেন তিনি।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…