খবর লাইভ : রায়গঞ্জে পুজো কার্নিভালের তাল কাটল ষাঁড়। রাজগঞ্জে ষাঁড়ের গুঁতোয় বিসর্জন বিভ্রাট। মৃত্যু একজনের। আহত বেশ কয়েকজন।
বাকি জেলার মতোই প্রস্তুতি নিয়ে কার্নিভাল হচ্ছিল উত্তর দিনাজপুরে। তারমধ্যে একটি ক্লাবের প্রতিমা যাচ্ছিল গরুর গাড়িতে। তখনই কার্নিভালের মাঝেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের জানাচ্ছে, কার্নিভালের মঞ্চ পেরোতেই আচমকা গাড়ি ফেলে ছুট লাগায় ষাঁড়। গাড়ি থেকে উল্টে যায় প্রতিমাও। ততক্ষণে ষাঁড় ঢুকে পড়েছে সাধারণ মাঝে। প্রচুর মানুষ তাণ্ডব শুরু করে ষাঁড়টি।
জানা গিয়েছে, এই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে সাধন কর্মকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গুরুতর আহত হওয়ার পরে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল। আজ, শনিবার তাঁর দেহ ময়নাতদন্ত করা হবে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। সবমিলিয়ে প্রায় ৩০ জন মানুষ আহত হয়েছেন বলে খবর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…