খবর লাইভ : উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi) তুষারধসে (Avalanche) আরও ১০ জনের মৃ*তদেহ উদ্ধার হল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ২৬। শুক্রবার নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM) এমন তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধারকাজ (Rescue) এখনও চলছে। পরে আবহাওয়ার (Weather) একটু উন্নতি হলে হেলিকপ্টারে উদ্ধার কাজ শুরু হবে।
আরও পড়ুনঃ গরুপাচার কাণ্ডে অনুব্রতর নামে ৩৫ পাতার চার্জশিট দিল সিবিআই
এদিকে শিক্ষানবিশ ১০জন পর্বতারোহীর (Mountaineer) খোঁজেও জোর তল্লাশি চলছে এলাকায়। জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার (District Disaster Management Officer) জানিয়েছেন, সড়কপথে দেহ উত্তরকাশীতে আনার চেষ্টা চলছে। মঙ্গলবার ৪১ জনের দল যখন ফিরছিলেন তখনই তাঁরা তুষারধসের মধ্যে পড়েন। ৪১ জনের মধ্যে ইতিমধ্যেই ২৬ জন মারা গিয়েছেন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য উত্তরাখণ্ডের হর্ষিল থেকে যাত্রা করেছে। উল্লেখ্য, মঙ্গলবার পর্বতারোহীদের একটি দল দ্রৌপদীর ডান্ডা-২ চূড়ায় ১৭ হাজার ফুট উচ্চতায় আরোহণের পর ফেরার সময় তুষারধসের কবলে পড়ে।
এদিকে উত্তরকাশী সহ উত্তরাখণ্ডের অনেক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)। ইতিমধ্যে জেলাগুলিতে স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা (Disaster Management Team) দলগুলিকে সতর্ক (Alert) করা হয়েছে।
death toll rises to 26 in uttarkashi
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…