খবর লাইভ : সকাল থেকেই মুষলধারে অবিরাম বৃষ্টি। যার জেরে জলমগ্ন বাণিজ্যনগরীর একাধিক এলাকা।সকাল থেকেই জল জমে বিপন্ন জনজীবন।কবে থামবে বৃষ্টি? উত্তর নেই আবহাওয়া অফিসের কাছেও।
মৌসম ভবনের পূর্বাভাস, মুম্বই শহর এবং পার্শ্ববর্তী এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুনঃ রেড রোডের কার্নিভালে কাঁসর বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী!
তবে শুধু মুম্বই নয়, পশ্চিম ও দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ৭ থেকে ১০ অক্টোবর পর্যন্ত গুজরাট, পন্ডিচেরী, উত্তর কর্নাটকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় বৃষ্টি হবে ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত। এ ছাড়া এই সময়ের মধ্যে কোঙ্কণ, গোয়া, তামিলনাড়ু, দক্ষিণ কর্নাটক, কেরলেও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
শনিবার মুম্বইয়ে বৃষ্টির জেরে তাপমাত্রা খানিকটা কমেছে। এদিন বাণিজ্যনগরীতে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…