মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য

খবর লাইভ : মানিকতলার (Maniktala) মুরারিপুকুরে ইমারতী ব্যবসায়ীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।বাড়ির কাছে বন্ধ বরফকল থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ীর মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। প্রতিবেশীরা ১০০ ডায়ালে ফোন করলে মানিকতলা থানার পুলিশ (Police) এসে আরজিকর হাসপাতালে (Hospital) নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।

স্বামীকে খুনের অভিযোগ করেছেন ব্যবসায়ীর স্ত্রী। প্রতিবেশীদের দাবি, গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি বাঁচাও, বাঁচাও বলে চিত্‍কার করছিলেন। তা শুনেই তাঁরা পুলিশে খবর দেন।মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখছে পুলিশ। ইমারতি দ্রব্য সরবরাহকারী ওই ব্যবসায়ীকে কি সিন্ডিকেট বিবাদের জেরে খুন করা হয়েছে? সেই প্রশ্নও উঠেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম অমিত রায়, বয়স ৪০ এর কাছাকাছি। জামাকাপড়ের সঙ্গে ইমারতী সামগ্রীর ব্যবসা ছিল তাঁর।পরিবারের এক সদস্য জানিয়েছেন, ‘এটা খুন বলেই মনে হচ্ছে, কারণ ও আত্মহত্যা করার ছেলে নয়। মাথার যেখানে আঘাত লেগেছে তা দেখে মনে হচ্ছে, এটা চক্রান্ত করে খুন। ওঁর কারোর সঙ্গে শত্রুতা ছিল কিনা বলতে পারব না। তবে ওঁর শত্রু থাকার কথা নয়। একটু তদন্ত করুন, পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে ওকে’।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago