খবর লাইভ : গ্রেফতারের ৫৬ দিনের মাথায় গরুপাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের(Anubrata Mandal) নামে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে জমা পড়ল চার্জশিট। শুক্রবার এই চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। গরুপাচার মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী অফিসার বিচারক রাজেশ চক্রবর্তীর কাছে ৩৫ পাতার চার্জশিট জমা দিয়েছেন। জানা গিয়েছে, এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের সঙ্গে এনামুল হক ও সায়গল হোসেনের সরাসরি যোগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সিবিআইয়ের এদিনের দেওয়া চতুর্থ সাপ্লিমেন্টরি চার্জশিটে অনুব্রত মণ্ডলের ৫৩টি সম্পত্তির দলিলের উল্লেখ রয়েছে। এছাড়াও তাঁর ১৮ কোটি টাকার ফিক্সড ডিপোজিটেরও কথা বলা হয়েছে। আরও জানা গিয়েছে, এই চার্জশিটে অনুব্রত মণ্ডলের একাধিক ব্যাংক অ্যাকাউন্টের কথাও বলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
প্রসঙ্গত, বর্তমানে গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়ে অনুব্রত মণ্ডল আসানসোল জেল বা বিশেষ সংশোধনাগারে রয়েছেন। গত ১১ অগাস্ট বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। তারপর দু’দফায় মোট ১৪ দিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন অনুব্রত। অন্যদিকে, গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়ে অনুব্রতর সঙ্গে আসানসোল জেলে রয়েছেন তাঁরই প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…