শ্মশান দুর্নীতির অভিযোগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে তলব পুলিশের

খবর লাইভ : দীর্ঘ টালবাহানার পর শেষমেশ শ্মশান-দুর্নীতি মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আজ, শুক্রবার সকাল দশটা নাগাদ সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ শুরু করে কাঁথি থানার পুলিশ। তাঁর সঙ্গে ছিল কেন্দ্রীয় জওয়ানরা।

আরও পড়ুনঃ মুম্বইয়ে 120 কোটির মেফেড্রোন ড্রাগ উদ্ধার, গ্রেফতার 2

প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু। পরে প্রশাসক পদে ছিলেন। পুরপ্রধান থাকাকালীন একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।কাঁথি পুরসভার শ্মশানে দুর্নীতি মামলা-সহ সারদা চিটফান্ডে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি, ত্রিপল চুরির অভিযোগে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপরই আদালতের দ্বারস্থ হন সৌমেন্দু অধিকারী। গত ১১ অগস্ট কলকাতা হাই কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। এমনকি তাঁকে গ্রেফতার করা যাবে না বলেও নির্দেশ দেয় হাই কোর্ট। এর মধ্যেও কয়েকবার কাঁথি থানায় সৌমেন্দুকে তলব করা হয়। এরপর ২৯ সেপ্টেম্বর সেই সমনের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। সেই সময় বিচারপতি রাজাশেখর মান্থা তাঁকে ফের রক্ষাকবচ দেন।আদালত জানায়, সৌমেন্দুকে গ্রেফতার করা যাবে না। তবে সংশ্লিষ্ট মামলার তদন্তে তাঁকে সহযোগিতা করতে হবে। এরপরই দ্বাদশীতেই কাঁথি থানায় হাজিরা দিলেন সৌমেন্দু অধিকারী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago