খবর লাইভ : উচ্চ প্রাথমিকে নিয়োগে স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বিভ্রান্তি নিয়ে ভুল স্বীকার করে কারণ জানালেন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে তারিখ বিভ্রাট নিয়ে ভুল স্বীকার করে নিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর দাবি ‘তড়িঘড়ি’ আদালতের নির্দেশ পালন করতে গিয়ে এই ভুল।
আরও পড়ুনঃ সহ শিক্ষকরা হিজাব নিয়ে পদ থেকে সরানোর চেষ্টা করছে, অভিযোগ আগরার প্রিন্সিপালের
বিজ্ঞপ্তিতে লেখা আছে, চাকরিপ্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য ‘ইনটিমেশন লেটার’ ডাউনলোড করতে পারবেন ১৪.০৯.২০২২ থেকে। কিন্তু ১৪ সেপ্টেম্বর তারিখটি পেরিয়ে গিয়েছে। কমিশনের এই তারিখ বিভ্রাট ঘিরে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় কমিশনকে। এই নিয়ে মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। তাঁর দাবি ‘তড়িঘড়ি’ আদালতের নির্দেশ পালন করতে গিয়ে এই ভুল হয়েছে। শনিবার সেই ভুল শুধরে নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ওই তারিখটি কবে তা-ও জানিয়েছেন সিদ্ধার্থ।
সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘আদালতের নির্দেশ পাওয়ার পর তড়িঘড়ি বিজ্ঞপ্তি করতে গিয়েই ভুল হয়েছে। ওটা অবশ্যই ১৪ অক্টোবর হবে। আজ এ নিয়ে সংশোধনী দেওয়া হবে। পুজোর ছুটিও পড়ে গিয়েছে কাল থেকেই। তবে ভুলটা দ্রুতই সংশোধন করে নেওয়ার ব্যবস্থা হচ্ছে।’’
দীর্ঘ ৮ বছর পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জটিলতা কাটতে চলেছে। শুক্রবার কলকাতা বহাইকোর্ট অবশিষ্ট ১,৫৮৫ জন প্রার্থীর ইন্টারভিউয়ে ছাড়পত্র দিয়েছে। এর ফলে পুজোর পরে ১৪,৩৩৯টি শূন্যপদ নিয়োগের জটিলতা কার্যত আর রইল না। তবে, ইন্টারভিউয়ের অনুমতি দেওয়া হলেও মেধাতালিকা প্রকাশের অনুমতি এখনও দেওয়া হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…