খবর লাইভ : ইউক্রেনের চারটি অঞ্চলকে আনুষ্ঠানিক ভাবে রাশিয়ার অন্তর্ভুক্ত করার ঘোষণা করেছে মস্কো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্তিকরণের ঘোষণা করার পরেই সুর চড়াল ওয়াশিংটন। আমেরিকার হুঁশিয়ারি, শীঘ্রই রাশিয়ার বিরুদ্ধে আরও কিছু কড়া নিষেধা়জ্ঞা জারি করা হবে।
আরও পড়ুনঃ রাত পোহালেই ভারতে মোদির হাত ধরে ফাইভ জি পরিষেবার উদ্বোধন
শুক্রবার হোয়াইট হাউস থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘রাশিয়ার বিরুদ্ধে আরও গুরুতর নিষেধাজ্ঞা জারি করার পথে হাঁটছে আমেরিকা।’ শুধু তা-ই নয়, রাশিয়ার এই ইউক্রেনের এলাকা দখলকে যদি অন্য কোনও দেশ সমর্থন করে, তা হলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন।
মস্কোয় পুতিন জানিয়েছেন, খেরসন, জ়াপোরিঝঝিয়া, ডনেৎস্ক, লুহানস্ক— এই চার অঞ্চলের বাসিন্দারা এখন থেকে রাশিয়ার নাগরিক। তিনি আরও বলেন, ‘‘মানুষ নিজেদের পছন্দের কথা জানিয়েছে। এটা লাখ লাখ মানুষের ইচ্ছা।’’ পুতিনের আরও দাবি, ওই অঞ্চলের বাসিন্দাদের রাশিয়ার প্রতি ‘ভালবাসা’ রয়েছে। আর এই সংযুক্তিকরণ ‘স্থায়ী’ বলেও জানিয়েছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…