খবর লাইভ : শারদোৎসবে মেতে উঠেছে বেলুড় মঠও। আজ মহাষষ্ঠীতে ভোরবেলায় দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়। সকাল সাতটা থেকে দশটা এবং সন্ধ্যায় ৬: ২০ মিনিটে হবে স্বস্তির পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদুরান্ত থেকে অগণিত ভক্ত এবং বেলুড় মঠের দেবী দর্শনে দর্শক আসা শুরু করেছে।
আরও পড়ুনঃ সহ শিক্ষকরা হিজাব নিয়ে পদ থেকে সরানোর চেষ্টা করছে, অভিযোগ আগরার প্রিন্সিপালের
মহাষষ্ঠীতে কপ্লারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শুরু শ্রী রামকৃষ্ণ, মা সারদা ও স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠে।ষষ্ঠীর সন্ধেয় হবে দেবীর বোধন। একইসঙ্গে চলবে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। এবছর বেলুড় মঠে দুর্গাপুজোর প্রতিটি দিনেই বিপুল ভক্ত সমাগম হবে বলে মনে করছেন মঠ কর্তৃপক্ষ। সেই কারণেই নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে।
প্রসঙ্গত, প্রতিবছরের মতো এবছরও নিয়ম মেনে বেলুড় মঠে জন্মাষ্টমী তিথিতে, প্রথা মেনে দুর্গা প্রতিমার কাঠামো পুজো হয়। ফলে বেলুড় মঠে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছিল গত মাসেই। এরপর মহাষষ্ঠীর সকাল থেকেই অসংখ্য ভক্ত ভিড় জমাতে শুরু করেছেন বেলুড় মঠে।অতিমারি পর্ব কাটিয়ে ফের দুর্গাপুজো দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বেলা যত বাড়বে ভিড় ততই বাড়বে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…