খবর লাইভ : নাগরিকত্ব আইন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। ১২ সেপ্টেম্বর প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত ও বিচারপতি এস রবীন্দ্র ভট্টের বেঞ্চে শুনানি হতে চলেছে। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর মোদি সরকার সংসদে সিএএ সংক্রান্ত বিল পাশ করিয়েছিল। ২০১৯-এ সংসদে আইন পাশ হয়ে বিজ্ঞপ্তি জারি হয়।
আরও পড়ুনঃ মঙ্গলকোটের অশান্তি মামলায় বেকসুর খালাস অনুব্রত
কিন্তু এরপর আড়াই বছরের বেশি সময় কেটে গেলেও আইনের নিয়মবিধি জারি হয়নি। আড়াই বছর আগে তদানীন্তন প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ ইঙ্গিত দিয়েছিল, সিএএ-র বিরুদ্ধে যাবতীয় মামলা সাংবিধানিক বেঞ্চ, অর্থাৎ পাঁচ বিচারপতির বেঞ্চে পাঠানো হতে পারে।




