games Special News Special Reports

চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ

0
(0)

খবর লাইভ : টি-২০ বিশ্বকাপের আগে জোর ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের জন্য বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার জসপ্রীত বুমরাহ।

চোটে জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন জসপ্রীত। তাঁকে ছাড়াই এশিয়া কাপে খেলতে যায় ভারত। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ভারতীয় দলে ফেরেন বুমরাহ। তবে বেশিদিন স্থায়ী হল না তাঁর কামব্যাক।

আরও পড়ুনঃ এবার বিচারপতি বিশ্বজিৎ বসুর মন্তব্য, ‘ভয়ঙ্কর পরিসংখ্যান, দুর্নীতিবাজদের ফল ভুগতে হবে’!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান খরচ করেও কোনও উইকেট নিতে পারেননি তিনি।
তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামতে পারেননি বুমরাহ। টসের সময় ক্যাপ্টেন রোহিত শর্মা জানান যে, বুমরাহর হালকা চোট রয়েছে। তাই তিনি মাঠে নামতে পারেননি। বুমরাহর বদলে ভারত সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামায় দীপক চাহারকে, যিনি বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ড-বাই হিসেবে রয়েছেন।
পরে বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় যে, সিরিজের প্রথম ম্যাচের আগ দিন অনুশীলনের সময় পিঠে ব্যাথা অনুভব করেন বুমরাহ। সেকারণেই তিনি সিরিজের প্রথম টি-২০ ম্যাচ থেকে ছিটকে যান। বোর্ডের মেডিক্যাল টিমের নজরদারিতে রয়েছেন জসপ্রীত।

চোট থেকে ফেরার পরে ফের বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় আশঙ্কার চোরা স্রোত বইতে শুরু করেছিল ভারতীয় ক্রিকেটমহলে। শেষমেশ সত্যি হয় সেই আশঙ্কা। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *