Special News Special Reports State

শুক্রবার পর্যন্ত কড়া পদক্ষেপ নয়,ফের সুপ্রিম স্বস্তি মানিকের

0
(0)

খবর লাইভ : আরও ৪৮ ঘণ্টার জন্য স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বুধবার সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী নির্দেশে জানিয়েছে, শুক্রবার পর্যন্ত কোনও কেন্দ্রীয় এজেন্সি মানিককে গ্রেফতার করতে পারবে না।

আরও পড়ুনঃ অনুদান মামলায় নথির অভাব, হাইকোর্টে বড়সড় স্বস্তি অনুব্রতর

তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন, তা বহাল থাকছে। পর্ষদের সভাপতি পদ থেকে তাঁকে অপসারিত করার যে সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট নিয়েছিল সেই সিদ্ধান্তকে পালটা চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার ছিল সেই মামলারই শুনানি। তাতেই আদালতের নির্দেশ, শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া যাবে না। তবে সিবিআই দফতরে হাজিরার নির্দেশ নিয়ে কোনও পর্যবেক্ষণ দেয়নি বা কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপও করেনি আদালত।
প্রসঙ্গত, মঙ্গলবার ২০১৪ টেটের OMR শিট নষ্ট করা নিয়ে অ্যাড হক কমিটির ভূমিকা খতিয়ে দেখারও নির্দেশ দিয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। আর এই ঘটনায় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিয়ে CBI জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কোন উদ্দেশ্যে ওই সময় উত্তরপত্রগুলি নষ্ট করা হয়েছিল, সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমনকি, বিচারপতি এও বলেছিলেন যে, দরকার পড়লে মানিককে গ্রেফতারও করা যেতে পারে। পরে অবশ্য সুপ্রিম কোর্ট বুধবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দেন।এরপর আজ ফের সুপ্রিম কোর্ট জানিয়ে দিল শুক্রবার পর্যন্ত মানিককে গ্রেফতার করা যাবে না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *