পুজোর আগেই প্রাথমিক শিক্ষক পদে আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে চাকরির নির্দেশ হাইকোর্টের

খবর লাইভ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছেন, দুর্নীতির সঙ্গে কোনওরকম আপোস তিনি করবেন না৷ এবার প্রাথমিক স্কুলের শিক্ষক পদে আরও ৬৫ জন টেট পরীক্ষার্থীকে চাকরি দিতে নির্দেশ দিলেন গঙ্গোপাধ্যায়। এর আগে বহু টেট পরীক্ষার্থীকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পুজোর আগেই তাঁদের নিয়োগপত্র দিতে হবে, নির্দেশ ছিল এমনটাই৷ এই নতুন ৬৫ জনকেও পুজোর আগেই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ সুপ্রিয়র কীর্তি, বিশ্বে প্রথম মহালয়ার ইংরেজি সংস্করণ !

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে বড়সড় বেনিয়ম হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত হয়েই পরের পর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ তিনি বলেন, ‘মুড়ি মুড়কির মতো দুর্নীতি হয়েছে বলেই মুড়ি মুড়কির মতো সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছি৷’
অন্যদিকে হাইকোর্টের নির্দেশ মেনে সময়সীমার আগেই চাকরির সুপারিশপত্র দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রশ্ন ভুল মামলায় ১৮৭ জনকে চাকরির নির্দেশ তিন দফায় দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি। তার মধ্যে ১৮৫ জনের চাকরির সুপারিশ পত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদকে বৃহস্পতিবারই পাঠিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শুক্রবার বিভিন্ন জেলা থেকে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অফিস থেকে নিয়োগপত্র পাবেন ওই চাকরি প্রার্থীরা। ২৮ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগের নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টের। সম্প্রতি তাঁদের ইন্টারভিউ নেওয়া হয়। পুরো তালিকা তৈরি করে ইতিমধ্যেই ১৮৫ জনের নাম, মেধা তালিকা আকারে বোর্ডের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago