সুবীরেশের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

খবর লাইভ : আদালতে মুখ পুড়ল সিবিআইয়ের।সোমবার আদালত সিবিআই হেফাজতের আর্জি খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে সুবীরের ভট্টাচার্যকে।আদালত সূত্রের খবর, বিচারক সিবিআই আইনজীবীর কাছে জানতে চান, এই ৬ দিন সুবীরেশ তাঁদের হেফাজতে থাকা সত্ত্বেও তদন্ত কতটুকু অগ্রসর হল। তদন্তের গতি প্রকৃতি সংক্রান্ত রিপোর্ট আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারক।

আরও পড়ুনঃ জিনপিং গৃহবন্দি হতেই ‘নিষিদ্ধপুরী’ বেজিং, বাতিল একের পর এক বিমান

সুবীরেশের আইনজীবী আদালতে জানান, সিবিআই শুধু শুধু তাঁর মক্কেলকে আটকে রেখেছে। কিছুই জিজ্ঞাসাবাদ করা হয়নি। বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে হেফাজতে নিয়ে সুবীরেশকে অযথা হেনস্তা করা হচ্ছে। এতে তাঁর মানসিক উত্পীড়ন বাড়ছে। সিবিআই হেফাজতের মেয়াদ শেষে এদিন আবার আলিপুর আদালতে তোলা হয় প্রাক্তন এসএসসি চেয়ারম্যান(SSC) এবং উত্তরবঙ্গ
বিশ্ববিদ্যালয় উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে (Subires Bhattacharya)। গত ১৯ সেপ্টেম্বর নিজাম প্যালেসে টানা ৬ ঘণ্টা জেরা করার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে সুবিরেশকে গ্রেফতার করে সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে বড়সড় ভুমিকা রয়েছে সুবীরেশের।
এদিন সুবীরেশ ভট্টাচার্যের হাজিরা নিয়েও আদালতের ভর্ত্সনার মুখে পড়ে সিবিআই। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর এদিন তাঁকে আদালতে হাজির করা হয়। কেন এত দেরি হল জানতে চান সিবিআই আদালতের বিচারক। যানজটের কারণে দেরির কথা শুনে আরও রেগে যান বিচারক। তিনি বলেন তা হলে বাকিরা কী করে এলেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago