খবর লাইভ : রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন বিরাট কোহলি ( Virat Kohli)। টপকে গেলেন দলের কোচ রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব থেকে বেশি রানের তালিকায় দুই নম্বরে উঠে এলেন বিরাট। এক্ষেত্রে পিছনে ফেলে দিলেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়কে। কোহলির সামনে এখন শুধুই সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।
রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হায়দরাবাদে ৪৮ বলে ৬৩ রান করেন বিরাট। এই রান করার সঙ্গে সঙ্গেই দ্রাবিড়কে টপকে যান কোহলি। এখন দ্রাবিড়ের থেকে ১৪ রান বেশি তাঁর। ভারতের হয়ে এখনও পযর্ন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭১ ম্যাচে ২৪,০৭৮ রান করেছেন কোহলি। গড় ৫৩.৬২। ৭১টি শতরান করেছেন তিনি। অন্য দিকে দ্রাবিড়ের রান ৫০৪ ম্যাচে ২৪,০৬৪। তাঁর গড় ৪৫.৫৭। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৮টি শতরান রয়েছে দ্রাবিড়ের। শীর্ষে রয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। ৬৬৪ ম্যাচে তাঁর রান ৩৪,৩৫৭। গড় ৪৮.৫২। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান রয়েছে সচিনের। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৪২১ ম্যাচে তাঁর রান ১৮,৪৩৩। গড় ৪১.৪২। ৩৮টি শতরান রয়েছে তাঁর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…