International Special News Special Reports

জিনপিং গৃহবন্দি হতেই ‘নিষিদ্ধপুরী’ বেজিং, বাতিল একের পর এক বিমান

0
(0)

খবর লাইভ :  কোনওভাবেই আর চিনে ঢুকতে দেওয়া হচ্ছে না বিদেশিদের। কী চলছে বেজিংয়ে? তবে কি এবার সব বিরোধী কণ্ঠ মুছে দিচ্ছে People’s Liberation Army বা PLA? প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশাপাশি সমস্ত কমিউনিস্ট নেতাকেই কি গ্রেফতার করা হচ্ছে? নাকি সেনা অভ্যুত্থান নিয়ে চিনে শুরু হয়েছে গৃহযুদ্ধ? গণহারে বিমান বাতিল হওয়ায় এই নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুনঃ বহিষ্কৃত বিজেপি নেতার পুত্রের রিসর্টে দেহব্যবসায় নামতে নারাজ! তাই খুন অঙ্কিতা?

বেজিংয়ের তরফে ৬০ শতাংশের বেশি বিমান বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বিমানের সংখ্যা প্রায় ৯ হাজার ৫৮৩। এর মধ্যে শুধু বেজিং থেকেই বাতিল করা হয়েছে ৬২২। সাংহাই থেকে বাতিল হওয়া বিমানের সংখ্যা ৬৫২। সোশ্যাল মিডিয়া সূত্রে খবর, চিনের অধিকাংশ বিমানবন্দরের দখল নিয়ে নিয়েছে PLA।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *