Special News Special Reports State

গরুপাচার-কাণ্ডে ধৃত এনামুলের তিন ভাগ্নের বিরুদ্ধে পরোয়ানা জারি সিআইডির

0
(0)

খবর লাইভ : গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে ধৃত এনামুল হকের তিন ভাগ্নে জাহাঙ্গির আলম, হুমায়ুন কবির ও মেহেদি হাসান আরব আমিরশাহিতে পালাতে পারেন বলে তদন্তকারীদের সন্দেহ। এই অবস্থায় সিআইডি-র আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার তিন ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর আদালত।

আরও পড়ুনঃ ইরানে হেফাজতে থাকা তরুণীর মৃত্যু, পুলিশি সংঘর্ষে মৃত ৩১ বিক্ষোভকারী

দু’সপ্তাহ ধরে ওই তিন ভাইয়ের মার্বেলের দোকান, চালকল এবং কলকাতার বিভিন্ন অফিসে তল্লাশি চালান তদন্তকারীরা। উদ্ধার হয় বিপুল নথি। অভিযোগ, জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে ডেকে পাঠানো সত্ত্বেও তাঁরা আসেননি। তার পরেই সিআইডি-র তরফে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয় এবং আদালত তা মঞ্জুর করে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে ওই তিন জন আরব আমিরশাহিতেই পালিয়েছেন।
দিল্লির তিহাড় জেলে বন্দি এনামুলকেও জেরা করতে চান সিআইডি-র তদন্তকারীরা। এই বিষয়েও আদালতে আবদেন করা হয়েছিল। আদালত তা মঞ্জুর করেছে। সামনের সপ্তাহে সিআইডি-র একটি দলের দিল্লি গিয়ে তাঁকে জেরা করার কথা।
প্রাথমিক ভাবে সিআইডি জানতে পেরেছে, মুর্শিদাবাদের চালকল ও মার্বেলের দোকান ছাড়াও তাঁদের আরও সম্পত্তি আছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *