খবর লাইভ : এবার থেকে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের শুনানি দেখা যাবে সরাসরি। ২০১৮-য় আদালত শুনানির লাইভ সম্প্রচারের পক্ষে মত দেয়। কিন্তু তা প্রয়োগ হয়নি। সম্প্রতি প্রধান বিচারপতি হিসাবে ইউইউ ললিত (CJI UU Lalit) দায়িত্ব নেওয়ার পর একটি বৈঠকে সমস্ত বিচারপতিদের সঙ্গে মিলিত হয়েছিলেন। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে ‘লাইভস্ট্রিমিং’ (Live Streaming) বা সরাসরি সম্প্রচারের পক্ষে মত যায়।
আরও পড়ুনঃ বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্টের (Supreme Court) ওয়েবসাইটে সংবিধান বেঞ্চের শুনানি সরসরি দেখা যাবে। তবে আপাতত ‘লাইভস্ট্রিমিং’ বা সরাসরি সম্প্রচার সংবিধান বেঞ্চের শুনানি দিয়ে শুরু হলেও পরবর্তীতে সমস্ত মামলারই সরাসরি সম্প্রচার করা হবে।
সুপ্রিম কোর্টের কাজকর্মের সরাসরি সম্প্রচারের দাবি নতুন নয়। কিছুদিন আগেই অবসর নিয়েছেন বিচারপতি এনভি রামানা (N. V. Ramana)। প্রাক্তন প্রধান বিচারপতি রামানার অবসরের দিন তাঁর এজলাস থেকে সরাসরি সম্প্রচার হয়েছিল শুনানি। এরপর প্রধান বিচারপতি ইউইউ ললিতকে চিঠি লেখেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি আদালতের কাজকর্ম সরাসরি সম্প্রচারের আবেদন জানান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…