গোয়ায় যুবরাজের বিলাসবহুল বাংলোতে আনন্দ করুন মাত্র ১২১২ টাকায়!

খবর লাইভ : বাড়ির চতুর্দিকের পরিবেশ দেখলে চোখ কপালে উঠবে।ঝাঁ চকচকে ঘরদোর। বিলাসবহুল শয়নকক্ষ। স্যুইমিং পুলের নীল জল। ওপেন টেরেস। সামনে দিগন্তবিস্তৃত সমুদ্র। কোনও পাঁচতারা হোটেলের চেয়ে কোনও অংশে কম নয়।আর এইরকম অভিজাত বাংলোয় যদি এক রাত কাটানোর খরচ হয় মাত্র ১২১২ টাকা, তাহলে উৎসুক হয়ে উঠবেন যে কেউই।

আরও পড়ুনঃ বৃহস্পতিবারই টালা ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

এরকম লোভনীয় অফার নিয়ে হাজির এমন একজন, যাঁর সঙ্গে ভ্রমণ সংক্রান্ত ব্যবসার কোনও সম্পর্ক ছিল না। বরং দুনিয়া তাঁকে চেনে ২০১১ সালে ভারতের ওয়ান ডে বিশ্বকাপ জয়ের নায়ক হিসাবে। স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয় ছক্কা মারার জন্য ক্রিকেটবিশ্ব আজও তাঁকে কুর্নিশ করে।

তিনি, যুবরাজ সিংহ (Yuvraj Singh)। গোয়ায় তাঁর বাড়ি ‘কাসা সিংহ’ তিনি এবার পর্যটকদের জন্য খুলে দিলেন। ভাড়া, প্রত্যেক রাতে মাত্র ১২১২ টাকা।

একটি পর্যটন সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন যুবি। ওই সংস্থার কর্ণধার আমনপ্রীত বাজাজ জানিয়েছেন, যুবরাজ সিংহের জন্মদিন ১২ ডিসেম্বর। অর্থাৎ ১২.১২। আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ ১২ নম্বর জার্সি পরে খেলতেন। সেই কারণেই ১৪-১৬ অক্টোবর বাংলোর ঘরভাড়া রাখা হয়েছে দিনপ্রতি মাত্র ১২১২ টাকা।
যুবরাজ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি খেলার জন্য বিশ্বে পরিচিত। তবে গোয়ায় আমার বাড়ি আমার ও প্রিয়জনদের কাছে ভীষণ শান্তির জায়গা। আমি খুব আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ৬ জনের দলের থাকার জন্য আমি আমার বাংলো খুলে দিচ্ছি।’ যুবরাজ জানিয়েছেন, বাংলোয় চেক ইন করার পর তাঁর সঙ্গে ভার্চুয়ালি দেখাও করতে পারবেন ভ্রমণপিপাসুরা। সঙ্গে থাকবে ই বাইকে অ্যাডভেঞ্চার ট্যুরের সুযোগ। ডাইভার দ্বীপে ভ্রমণের সুবিধা। সুস্বাদু খাবার।
২৮ সেপ্টেম্বর দুপুর একটা থেকে airbnb.com/yuvrajsingh – এ শুরু হচ্ছে বুকিং। গলফার শর্মিলা নিকোয়েটের মতো অনেকেই সোশ্যাল মিডিয়াতে জানিয়ে রেখেছেন, গোয়ায় গেলে যুবির বাংলোতেই উঠবেন এবার থেকে। সব মিলিয়ে উৎসাহের পারদ চড়ছে সকলেরই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago