Special News Special Reports State

ED-র গাড়ি চালকের ওপর প্রকাশ্যে হামলার অভিযোগ

0
(0)

খবর লাইভ : এবার হামলার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গাড়ির চালক।মঙ্গলবার সকালে বিধাননগরে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ জানিয়েছেন বিট্টু সিং নামে ওই চালক। তাঁর দাবি, স্কুটি ও বাইকে করে এসে এদল দুষ্কৃতী তাঁর ওপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, তাঁর গাড়ির নথিপত্র চুরি করা হয়েছে বলেও অভিযোগ।

আরও পড়ুনঃ হুড়মুড়িয়ে দেওয়াল ভেঙে নয়ডায় মৃত ৪ শ্রমিক, বর্ধমানে এক বৃদ্ধা

ওই চালক জানান, এ দিন সকালে তিনি যখন ইডি অফিসের দিকে যাচ্ছিলেন, তখন পাঁচ জন দুষ্কৃতী বাইকে ও স্কুটিতে চেপে এসে তাঁর গাড়িটি থামিয়ে দেন। তাঁর কাছে জানতে চাওয়া হয়, গাড়িটি কোন সংস্থার জন্য চালানো হয়। বিট্টু জানান, তিনি প্রথমে কোনও উত্তর দিতে চাননি। তখন তাঁকে সজোরে থাপ্পড় মারেন দুষ্কৃতীরা। একটি স্কুটি ও তিনটি বাইকে মোট পাঁচজন ছিলেন বলে অভিযোগ।
তিনি জানান, গাড়ি থেকে সব গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেওয়া হয়। দুষ্কৃতীদের একজনের গাড়ির নম্বর প্লেটের ছবি তুলেছিলেন চালক, এরপর মোবাইলটিও ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান ওই চালক। এই ঘটনার পর সংস্থার অন্যান্য গাড়ি চালকেরাও আশঙ্কা প্রকাশ করেছেন। গোটা ঘটনার তদন্তে বিধান নগর দক্ষিণ থানার পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Tagged

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *