আজ বিজেপিতে যোগ দিচ্ছেন পাঞ্জাবের ক্যাপ্টেন

খবর লাইভ : বছরখানেক আগে যে জল্পনা তৈরি হয়েছিল, এবার সেটাই সত্যি হতে চলেছে ৷ বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং (Captain Amarinder Singh) ৷ আগামী সোমবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন ৷ শুক্রবার এই খবর দিয়েছেন বিজেপি নেতা প্রতিপাল সিং বালিওয়াল ৷
প্রসঙ্গত, গত বছর কংগ্রেস (Congress) ছাড়েন ক্যাপ্টেন ৷ ততদিনে তিনি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ মুখ্যমন্ত্রিত্ব যাওয়া নিয়ে গোলমালের জেরেই গান্ধি পরিবারের সঙ্গে তাঁর গোলমাল হয় ৷ সেই কারণেই তিনি কংগ্রেস ছাড়েন ৷ তার পর রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছিল যে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) সঙ্গে তাঁর বৈঠক সেই জল্পনাকে আরও বাড়িয়ে দেয় ৷কিন্তু শেষ পর্যন্ত অমরিন্দর সিং বিজেপিতে যোগ দেননি ৷ বরং তিনি তৈরি করেন নিজের রাজনৈতিক দল পঞ্জাব লোক কংগ্রেস (Punjab Lok Congress) ৷ সেই দল নিয়েই তিনি জোট করেন বিজেপির সঙ্গে ৷ বিজেপির জোটসঙ্গী হয়েই তিনি লড়াই করেন পঞ্জাবের বিধানসভা নির্বাচনে (Punjab Assembly Elections 2022) ৷
চলতি বছরের মার্চে পঞ্জাবে বিধানসভা নির্বাচন হয় ৷ সেই ভোটে অবশ্য ভালো ফল করতে পারেনি বিজেপি ও পঞ্জাব লোক কংগ্রেসের জোট ৷ তার পর থেকে সেভাবে রাজনৈতিক বৃত্তে দেখা যায়নি অমরিন্দর সিংকে ৷ এবার জানা গেল যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ একই সঙ্গে তাঁর দলকেও মিশিয়ে দেবেন বিজেপির সঙ্গে ৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago