নিয়োগ করত কে ? দুর্নীতি মামলায় সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থর

খবর লাইভ : এসএসসি ( SSC ) নিয়োগ দুর্নীতি মামলা সিবিআইয়ের (CBI) জেরায় বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ( Partha Chatterjee ) । নিয়োগ-দুর্নীতিকাণ্ডে ( SSC Recruitment Scam ) সিবিআই হেফাজতে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কার নির্দেশে অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল? নামগুলো কীভাবে বাছাই করা হয়েছে? কারা এই নামগুলো দিল? কোনও প্রভাবশালী যোগ রয়েছে কি না, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে সম্ভবত জানতে চাওয়া হয়।
সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন পার্থ। তিনি বলেন, ‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত, সেই ফাইলে সই করতাম’ । তাঁর যে বিশেষ কোনও ভূমিকা ছিল না, এমনটাই দাবি করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাঁর বিস্ফোরক দাবি, ‘আমার ভূমিকা খুব সীমিত ছিল, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’ । সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থ চট্টোপাধ্যায়ের।
সিবিআই সূত্রে দাবি, জেরায় প্রাক্তন শিক্ষামন্ত্রী দায় চাপিয়েছেন দফতরের আধিকারিকদের ঘাড়ে। পার্থর দাবি, গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। তিনি শুধু দফতরের ফাইলে সই করতেন। তাঁর ভূমিকা সীমিত ছিল। আধিকারিকদের উপর ভরসা করেছিলেন বলেও দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। খবর সিবিআই সূত্রে। পার্থর বয়ানের সূত্র ধরে এবার শিক্ষা দফতরের আধিকারিকদের ডাকতে পারে সিবিআই। প্রয়োজনে পার্থর মুখোমুখি বসিয়ে জেরা করার ভাবনা। খবর সিবিআই সূত্রে।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দফায় দফায় জেরা করেছে সিবিআই। সূত্রের খবর, টাকার লেনদেন ও প্রভাবশালী যোগের সন্ধান পেতে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে আলাদা আলাদা ভাবে জেরা করা হয়।
সিবিআই সূত্রে দাবি, পার্থ নিয়োগ দুর্নীতি-যোগ অস্বীকার করলেও, তথ্যপ্রমাণ বলছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর সরাসরি যোগ রয়েছে। সিবিআইয়ের দাবি, পার্থ তথ্য গোপন করছেন। দুর্নীতির দায় এড়িয়েছেন কল্যাণময়ও। SSC’র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‍হাকেও ফের হেফাজতে পেয়েছে সিবিআই। বয়ানে অসঙ্গতি থাকলে, তিনজনকে মুখোমুখি বসিয়ে জেরার সম্ভাবনা, খবর সূত্রের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago