খবর লাইভ : যে কোনও রাজনৈতিক কর্মসূচিতেই তাঁর নিশানায় থাকে নিজের পুরনো দল তৃণমূল। কখনও তাঁর নিশানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কখনও বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুধুমাত্র মমতা বা অভিষেকই নয়, তৃণমূলের সবাই চোর বলে দাবি করে বারবারই হুঙ্কার শোনা যায় শুভেন্দুর মুখে। শনিবার রাতে বেহালার একটি দলীয় কর্মসূচি থেকে শুভেন্দু অধিকারীর হুশিয়ারি, ‘আগামী ডিসেম্বর মাস থেকে দুর্নীতিগ্রস্ত এই সরকারকে আর চলতে দেব না’




