খবর লাইভ : আর কদিন বাদেই শুরু হতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। কিন্তু তার মধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের (State Health Department) কিন্তু উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, রাজ্যে ক্রমাগত বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেশ কয়েকটি মৃত্যুর খবর সামনে এসেছে। দেখা যাচ্ছে, গত ২৪ ঘন্টায় ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৬১৬ জন। ডেঙ্গি আক্রান্ত জেলা হিসেবে তালিকায় সবার সামনে এগিয়ে এসেছে কলকাতা। এবং তারপরেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা এবং দার্জিলিং। শনিবার ডেঙ্গি নিয়ে স্বাস্থ্য ভবনে জরুরী বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে এবং এই বৈঠকে যোগ দিয়েছিলেন প্রতিটি জেলার স্বাস্থ্য আধিকারিকরা। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই বৈঠকে। সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালগুলিকে ফাস্ট ট্র্যাক ফিভার ক্লিনিক খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সব আশা কর্মী এবং এএনএম কর্মীদের নিজেদের এলাকায় গিয়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত কেউ ভর্তি হলে তাঁর সম্পূর্ণ তথ্য রাজ্য সরকারকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। সবমিলিয়ে ডেঙ্গি পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…